সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় তুচ্ছ ঘটনায় এক দোকানিকে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা | চ্যানেল খুলনা

মোংলায় তুচ্ছ ঘটনায় এক দোকানিকে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা

মোংলায় ডিজিটাল প্যানা তৈরির অর্ডার নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক কম্পিউটার দোকানিকে কুপিয়েছে দূর্বত্তরা। সোমবার দুপুরে মোংলার মামার ঘাটে রাসেল (২৫) নামে ওই কম্পিউটার দোকানির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে তারা। এ ঘটনায় ভুক্তভোগির মামা মোঃ ফারুক হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বরাত দিয়ে এস আই মোঃ জুয়েল শেখ জানান, শেখ আব্দুল হাই সড়কস্থ নিউ লস্কর কম্পিউটারের মালিক মোঃ রাসেল খন্দকারের সাথে গত ১২ মে ডিজিটাল প্যানা তৈরির কাজ নিয়ে কথা স্থানীয় শফিকুল ও সজিব নিকারীর কাটাকাটি হয়। এরপর ওই ঘটনার জের ধরে সোমবার (১৭ মে) দুপুরে কম্পিউটার দোকানি রাসেল খন্দকারকে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় শহরের রাতারাতি কলোনির খলিল খাঁনের ছেলে শফিকুল খাঁন, আমিন নিকারীর ছেলে সজিব নিকারী, বাবুলের ছেলে মোঃ রাব্বি, মহির ছেলে মোঃ ইসমাইল ও সেকেন্দারের ছেলে মোঃ রহিমকে আসামি দিয়ে একটি অভিযোগ পেয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন অভিযোগ পেয়েছি এবং এ ঘটনার তদন্ত করতে এস আই জুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে দূর্বত্তের হামলায় আহত মোঃ রাসেল খন্দকারকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।