সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে-পিটিয়ে জখম | চ্যানেল খুলনা

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে-পিটিয়ে জখম

মোঃ এনামুল হক :: মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে-পিটিয়ে মারাত্নক জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ। রবিবার সন্ধ্যায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রুহুল আমিন শেখ (৬০) ও তার ছেলে রুবেল শেখ (২৫)। রাতেই গুরুতর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রুহুল আমিন শেখের ছোট ভাই তোতা শেখ বলেন, স্থানীয় ইউপি মেম্বর আজমল শেখের নেতৃত্বে প্রতিপক্ষ মিজান ও মঞ্জু তার বড় ভাই এবং বড় ভাইয়ের ছেলে রুবেলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন এসে তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে।
মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আকরামুল হক বলেন, আহতদের অবস্থা গুরুতর, তাই উন্নত চিকিৎসা নিতে বলেছি। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বর আজমল শেখ বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, পরে এসে শুনেছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।