সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলার ফেয়ারওয়ে বয়া এলাকায় সার বোঝাই কার্গো ডুবি : ১৪ নাবিক ভাসমান অবস্থায় উদ্ধার | চ্যানেল খুলনা

মোংলার ফেয়ারওয়ে বয়া এলাকায় সার বোঝাই কার্গো ডুবি : ১৪ নাবিক ভাসমান অবস্থায় উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃমোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিউ পারভিন-২ নামক সার বোঝাই একটি কার্গো জাহাজ (লাইটার) ডুবে গেছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনার পর ওই কার্গো জাহাজে থাকা মাষ্টারসহ ১৪ জন নাবিককে কোস্ট গার্ড পশ্চিম জোনের দুবলা স্টেশনের সদস্যরা সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে। পরে তাদের সুন্দরবনে কোস্ট গার্ডের দুবলা ক্যাম্পে রেখে সাধারণ চিকিৎসা দেয়াসহ তাদের নিরাপদে রাখা হয়েছে। এদিকে কার্গো জাহাজ ডুবির পর বন্দরের চ্যানেল সচল ও নিরাপদ রয়েছে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি (লাইটার) দুর্ঘটনার শিকার হয়। তিনি কোস্ট গার্ড দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, শুক্রবার ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ (লাইটার) ডুবতে দেখে কোস্ট গার্ডের টহলরত সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। মুহুর্তের মধ্যে কার্গোটি ডুবে গেলে পরে ওই জাহাজে থাকা মাস্টারসহ ১৪ জন নাবিককে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে নিরাপদে কোস্ট গার্ড দুবলার চর ক্যাম্পে আনা হয়। উদ্ধারকৃত নাবিকরা হলো, জামাল হোসেন, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়ে বয়ায় ইউরিয়া সার বোঝাই লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ অবস্থান নেয়। উক্ত জাহাজ থেকে সার খালাসের জন্য মোংলা থেকে বড় কার্গো জাহাজ (লাইটার) ‘নিউ পারভিন-২’ সেখানে যায়। উক্ত জাহাজ থেকে ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে কার্গো জাহাজটি মোংলা বন্দরের দিকে ছেড়ে আসছিল। পথে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে মেহের আলীর চরে আটকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে কার্গো জাহাজটি ডুবে গেলেও মোংলা সমুদ্র বন্দর চ্যানেল সম্পূর্ণ সচল ও নিরাপদ রয়েছে বলে জানান বন্দরের এ কর্মকর্তা। এদিকে কার্গো জাহাজটি বন্দর চ্যানেলের বাইরে ডোবার কারনে কখন বা কবে নাগাদ উদ্ধার করা হবে বা অদৌ উদ্ধার করা হবে কিনা সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি বন্দর বা কোস্ট গার্ড সদস্যরা। তবে বিকালে এ রিপোট লেখা পর্যন্ত ডুবে যাওয়া লাইটারের মালিক পক্ষ দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। কোস্ট গার্ডের ক্যাম্পে থাকা উদ্ধার নাবিকদের মালিক পক্ষের কাছে সোপর্দ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।