সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা-রামপালের আড়াই হাজার কর্মহীনদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বিএনপি নেতা ড. ফরিদুল | চ্যানেল খুলনা

মোংলা-রামপালের আড়াই হাজার কর্মহীনদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বিএনপি নেতা ড. ফরিদুল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মোংলা ও রামপালের (বাগেরহাট-০৩ আসনের) ২ হাজার ৫‘শ মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের আড়াইশ কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর আগে মোংলা পোর্ট পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়ন এবং রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার ২৫০ জন অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ড. ফরিদ।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোংলা ও রামপালের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৩ টি ওয়ার্ডের ২ হাজার ৫‘শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের এই দূর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দায়িত্ব নেই তাহলে এই দূর্যোগ মোকাবেলা করা অনেক সহায়ক হবে। ‘মানুষ মানুষের জন্য’ এটাই হোক আমাদের অঙ্গীকার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।