সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা -ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন রামপাল শহর রক্ষা বাঁধে তীব্র ভাঙ্গন | চ্যানেল খুলনা

মোংলা -ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন রামপাল শহর রক্ষা বাঁধে তীব্র ভাঙ্গন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়াঘাট থেকে বগুড়া খেওয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার শহর রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। জোয়ার ভাটা প্রবন এই চ্যানেলে সংলগ্ন বাঁধটি অচিরেই স্থায়ীভাবে মেরামত বা পোল্ডার দিয়ে বেঁধে না দিলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বাঁধের উপর নির্মিত ডবল ইটের রাস্তাটির অধিকাংশ স্থান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত বছর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ভাঙ্গন রোধে কিছু জিও ব্যাগ ফেলে তাৎক্ষনিকভাবে ভাঙ্গন রোধের চেষ্টা চালানো হয়। নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে পোল্ডার দিয়ে বেঁধে না দিলে ভাঙ্গন রোধ করা সম্ভব হবেনা বলে স্থাণীয় নদী আন্দোলনকারীরা মনে করেন। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকায় নজর রাখা হচ্ছে। এ ব্যাপারে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খানের সাথে কথা মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইতিপূর্বে আমরা ওই শহর রক্ষা বাঁধের কিছু অংশে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করেছি। শীগ্র গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।