সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলি’, নিহত ১ | চ্যানেল খুলনা

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলি’, নিহত ১

চ্যানেল খুলনা ডেস্কঃ মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দু’টি গুলি, দু’টি কার্তুজ ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন বাক্কা (৩০)। সে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

সদর উপজেলার বারাদী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী বলেন, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যান তারা। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ওই এলাকার কয়েকজন ব্যক্তি তার পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, গোলাগুলির ঘটনার কথা শোনার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে ইসমাইরল ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে রাতেই জানা যায়, সন্ত্রাসী দলের সঙ্গে সম্পর্ক ছিল ইসমাইলের। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

ইয়াবার টাকা দিতে না পারায় থাপ্পড়, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা

চীনের শি জিং কুষ্টিয়ার কলেজছাত্রীর টানে এসে হলেন সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।