সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক | চ্যানেল খুলনা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

লিওনেল মেসিকে ভারতে নিয়ে আসার পেছনে মূল উদ্যোক্তা যিনি, সেই শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। মেসির মতো বড় তারকাকে কলকাতায় নিয়ে আসলেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত আয়োজন ছিল না। আর ছিল না বলেই মেসিকে ঘিরে সব আয়োজনের প্রস্তুতি ভেস্তে গেছে।

কলকাতা বিমানবন্দর থেকে মেসিকে যুব ভারতী স্টেডিয়ামে নেওয়ার পরই গন্ডগোলের শুরু। একদল লোক মেসিকে ঘিরে রাখলে গ্যালারির দর্শকদের আড়াল হয়ে যান তিনি। টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে এক নজর দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। মাঠের ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। দর্শকদের লুট-তারাজ, ভাঙচুরের শিকার হয় যুব ভারতী। এই অরাজকতার জন্য দায়ী করা হচ্ছে মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তাঁকে আটকের জানিয়েছে ভারতের পত্রপত্রিকা।

বিমানবন্দরে মেসিদের বিদায় দিতে গিয়েছিলেন শতদ্রু। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি।

যাঁরা টিকিট কেটে মাঠে ঢুকেছেন কিন্তু মেসিকে দেখতে পাননি, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে মুচলেকা দিয়েছেন শতদ্রু দত্ত।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।