
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-কে চিঠি দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘কিংসলে ন্যাপলি’র মাধ্যমে পাঠানো ১০ পাতার ওই চিঠিতে ট্রাইব্যুনালের রায় বাতিল এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়। পাশাপাশি ১৪ দিনের মধ্যে সরকারের অবস্থান জানাতেও বলা হয়েছে।
চিঠিতে বিচার প্রক্রিয়ায় আইনি ত্রুটি, মৌলিক অধিকার লঙ্ঘন, বিচারিক স্বাধীনতার অভাব ও প্রসিকিউশনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। শেখ হাসিনার পক্ষে বলা হয়, আইসিটির এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার তার রয়েছে।
এদিকে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, এ ধরনের চিঠির কথা শোনা গেলেও এর কোনো আইনি ভিত্তি নেই বলে তাদের মত।
সূত্র : এশিয়া পোস্ট


