সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাস্ক ছাড়া সেলফি তোলায় প্রেসিডেন্টকে জরিমানা | চ্যানেল খুলনা

মাস্ক ছাড়া সেলফি তোলায় প্রেসিডেন্টকে জরিমানা

মাস্ক ছাড়া সেলফি তোলায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে সাড়ে তিন হাজার ডলার জরিমানা করা হয়েছে।

সমুদ্রসৈকতে এক পথচারীর সঙ্গে মাস্ক ছাড়া অবস্থায় সেলফিতে পোজ দেয়ায় শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ জরিমানা করে বলে রয়টার্স জানিয়েছে।

ডিসেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে চিলির প্রেসিডেন্টের ওই সেলফিটি ছড়িয়ে পড়ে। সে সময়ই মাস্ক ছাড়া ছবি তোলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন পিনেরা।

তিনি জানান, সমুদ্রসৈকত তীরবর্তী অভিজাত শহর কাচাগুয়ায় নিজের বাড়ির কাছের সমুদ্রসৈকতে হাঁটতে গেলে এক নারী তারসঙ্গে ছবি তোলার অনুরোধ জানান।

ওই সেলফিতে কাছাকাছি দাঁড়ানো পিনেরা ও নারী দুজনের মুখেই মাস্ক দেখা যায়নি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন চিলির ডানপন্থী এ প্রেসিডেন্ট।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।