সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মারুফার পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির | চ্যানেল খুলনা

মারুফার পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির

সাতক্ষীরা মেডিকেলে চান্স পাওয়া তালার জেলেপল্লীর মেধাবী মেয়ে মারুফা খাতুনের পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রবিবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মারুফা ও তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক মারুফার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। মারুফার মেডিকেলে পড়াশোনার জন্য সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন।
এ সময় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মারুফার পিতা আজিত বিশ^াস, মা তাসলিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, জেলা প্রশাসক মহাদয় মারুফা ও তার পরিবারের সাথে দেখা করেছেন। তিনি মেডিকেলে পড়াকালীন সকল খরচ বহনের আশ^াস দেন।
প্রকাশ, মারুফা এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। তালার জেয়ালা নলতা মৎস্যজীবী বাবা আজিজ বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।