সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাপে কারচুপি করায় তিন ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

মাপে কারচুপি করায় তিন ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়া সদর উপজেলায় তৈরিকৃত ইটে সঠিক পরিমাপ না থাকায় ৩ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে এমআইএইচ ব্রিকসের মালিক শামীম রেজাকে ৫০ হাজার টাকা ও কেএএস ব্রিকসের মালিক শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইটের মাপ ছোট থাকায় এর আগে এনবিসি ব্রিকসের মালিক শিহাব উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ছোট মাপের ইট তৈরি ও বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। সোমবার অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫০ হাজার করে ১ লাখ টাকা ও অন্য আরেকটি ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।