সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মান্না ও নুরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে: জবি ভিসি | চ্যানেল খুলনা

মান্না ও নুরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে: জবি ভিসি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা গ্রহণের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এলার্জি দুই রকমের। একটি শারীরিক অ্যালার্জি, অন্যটি ভারতীয় অ্যালার্জি। যাদের ভারতীয় অ্যালার্জি আছে, তাদের টিকা না নেওয়াই ভালো। যাদের ভারতীয় অ্যালার্জি, তারা পাকিস্তান থেকে টিকা ক্রয় করুক বা অন্য কোথা থেকেও ক্রয় করুক।

মীজানুর রহমান আরও বলেন, জাফরুল্লাহ চৌধুরী যেহেতু টিকা নিয়ে ফেলেছেন। এখন ডাকসুর সাবেক ভিপি নুরকে টিকা দিলে তার ভারতীয় অ্যালার্জি চলে যাবে। ডাকসুর সাবেক ভিপি নুর ও মাহমুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় অ্যালার্জি কমে যাবে।

নিজে টিকা গ্রহণের ব্যাপারে তিনি বলেন, আমি আজ সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়েছি। আমার স্ত্রী টিকা নিয়েছেন সাড়ে ৮টায়, আর আমার যেতে দেরি হওয়ায় আমি টিকা নিয়েছি সকাল সাড়ে ৯টায়। এখন পর্যন্ত ভালোই আছি। কোনো রকম সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। ইনজেকশন দেওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, আমরা ইনজেকশন দেওয়ার সময় যে ব্যথা পাই, সেটিও হয়নি। যারা ইনজেকশন দিলেন, তারা সো এক্সপার্ট। আমি টের পাওয়ার আগেই ইনজেকশন দেওয়া হয়ে গেছে। জাতির কাছে প্রত্যাশা– সবাই যেন করোনাভাইরাসের টিকা গ্রহণে অংশগ্রহণ করে। আর যাদের ভারতীয় অ্যালার্জি আছে, তারা টিকা না নিক।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।