সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানবাধিকার কমিশনের সদস্য হলেন রুবানা হক | চ্যানেল খুলনা

মানবাধিকার কমিশনের সদস্য হলেন রুবানা হক

জাতীয় মানবাধিকার কমিশন কমিটির সদস্য হয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। সোমবার (১৫ মার্চ) কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়।

রুবানা হককে জাতীয় মানবাধিকার কমিশনের ব্যবসা, মানবাধিকার ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (এনএইচআরসিবির) কমিটির সদস্য হিসেবে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে। এবিষয়ে রুবানা হক গণমাধ্যমকে জানান, সোমবার সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ আমাদের দিকনির্দেশনা দিয়েছেন।

এই নিয়োগের ফলে তিনি এখন মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য জাতীয় আইনজীবী সংস্থা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসিবি) একটি অংশে কাজ করবেন।

সাবেক সচিব নাছিমা বেগম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।

এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাব, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।