সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাত্র ১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা করল স্বামী | চ্যানেল খুলনা

মাত্র ১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা করল স্বামী

অনলাইন ডেস্কঃবগুড়া সদর উপজেলায় মাত্র ১০০ টাকার জন্য চামেলী বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২ আগস্ট) সকালে সদর উপজেলার নারুলী খন্দকারপাড়া থেকে গৃহবধূ চামেলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত চামেলী বেগম শহরের নারুলী খন্দকারপাড়ার কুলি শ্রমিক রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রুবেল বগুড়া শহরের রাজা বাজারে কুলি শ্রমিক হিসেবে কাজ করেন। মাঝে মাঝে মাদক সেবন করে রাতে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন। বৃহস্পতিবার রাতে রুবেল বাড়ি ফিরে স্ত্রীকে বলে তার পকেটে ১০০ টাকা নেই। ওই টাকা স্ত্রী চামেলী বেগম চুরি করেছে অভিযোগ করায় দুইজনের মধ্যেই ঝগড়া হয়। একপর্যায়ে রুবেল তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর শুক্রবার সকালে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে চামেলীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পুলিশ জানায়, রাতে চামেলীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার পর রুবেলসহ তার ছেলে রাহাত ও তার চার বছর বয়সী বোন রাফি ঘুমিয়ে পড়ে। এরপর সকালে অন্যদের সঙ্গে তারাও মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।

এই ঘটনায় সদর থানা পুলিশের পরিদর্শক রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে চামেলীকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

মানিকগঞ্জ-১ আসনে জাল ভোটের অভিযোগে যুবক আটক

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।