সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় মেম্বর প্রার্থীকে কুপিয়ে আহতের অভিযোগ | চ্যানেল খুলনা

মাগুরায় মেম্বর প্রার্থীকে কুপিয়ে আহতের অভিযোগ

মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের মেম্বর প্রার্থী সিরাজুল ইসলাম (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে অপর প্রার্থী আশরাফুল ইসলাম ও তার লোকজন বলে অভিযোগ করেছেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহত সিরাজুল ইসলাম জানান, আসন্ন ১১ নভেম্বর এর নির্বাচনে আমি ৯ নং ওয়ার্ডের শিয়ালজোড় গ্রাম থেকে ফুটবল প্রতীক নিয়ে মেম্বর পদে নির্বাচন করছি। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০ টার দিকে গ্রামে ভোটের প্রচার চালিয়ে বাড়িতে এসে খাবার খাচ্ছিলাম। এ সময় আমার প্রতিদন্দি মেম্বর প্রার্থী আশরাফুলের নেতৃত্বে ২০/ ২৫ জন সন্ত্রাসী আমার বাড়িতে রামদা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে প্রবেশ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশিরা আমাকে রাতেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কুপিয়ে ও পিটিয়ে চলে যাবার সময় আশরাফুল আমাকে নির্বাচন থেকে সরে দাড়াতে বলে অন্যথায় জীবন শেষ করে ফেলা হবে বলে হুমকি দেয়। আমি খুবই ভীতির মাঝে রয়েছে ওরা যে কোন সময় আমাকে খুন করতে পারে। নির্বাচনে প্রার্থী হওয়ার শুরু থেকেই আশরাফুল আমাকে হুমকি প্রদান করে আসছিল।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনঞ্জরুল আলম বলেন, গোপালগ্রাম ইউনিয়নে গত রাতে দুই মেম্বর প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা শুনে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আহত সিরাজুল এখনও কোন অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।