সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | চ্যানেল খুলনা

মাগুরায় নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ রেলওয়ের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যায়ল প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন, রেল মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেন, মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই প্রকল্পে ১২’শ ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে ‘মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত’ ২৪.৮ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে।

এবং একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশন হতে ম্যাংগো স্পেশাল ট্রেনের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।