সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম গ্রেফতার | চ্যানেল খুলনা

মাগুরায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম গ্রেফতার

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সোমবার মধ্য রাতে মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমকে তার নিজ বাসা থেকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ ।
জানা যায়,  সদর থানায় তার বিরুদ্ধে  একটি জিডি করেছিলেন মাগুরা ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান । এই কর্মকর্তার অভিযোগ, গত ১ মে (শুক্রবার) ভায়না মসজিদে জুম্মার নামাজের সময় সরকারি নির্দেশনা অনুযায়ী নামাজ আদায়ের জন্য আব্দুর রহিমকে  অবহিত করতে গেলে সেখানে আব্দুর রহিম তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।এ ঘটনায় জেলা ছাত্রদল তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির  দাবি জানায়।  সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদিন জানান , ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামানের অভিযোগে মঙ্গলবার দুপুরে মামলা নেওয়া হয়েছে।  এবং অভিযুক্ত ব্যাক্তিকে আদালতে পাঠানো হয়েছে । আদালতে পাঠানো হলে মঙ্গলবার দুপুর পর আদালত তাকে জামিন প্রদান করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।