সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে মানববন্ধন ও সমাবেশ | চ্যানেল খুলনা

মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে মানববন্ধন ও সমাবেশ

মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম বিলোপ দিবসে মানববন্ধন ও সমাবেশ হয়েছে । এ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন মাগুরা শাখা এবং দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে । মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি বলরাম বসাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ৮ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী তাসকুুজ্জামান, মুকুল রঞ্জন শিকদার, শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু,শিক্ষক প্রাণ বল্লব কুন্ডু,তামিম ইসলাম নাহিদ,সুবোধ বাগদী,মিন্টু দাস,অসিম বিশ্বাস,দিপালী রানী,মুন্নুী রাণী,ফরুল হাসান বিল্টু ও মনিরুল ইসলাম প্রমুখ । সমাবেশে বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়ন,জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচী বরাদ্দসহ সরকারি চাকুরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে সরকারের প্রতি জোর দাবী জানান । মানববন্ধন ও সমাবেশে জেলার চার উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,আদিবাসী,হরিজন ও দলিত সম্প্রদায়ের প্রায় অর্ধ-শতাধিক নারী-পুরুষ অংশ নেয় ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।