সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার শ্রীপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী'র গলা কাটা লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী’র গলা কাটা লাশ উদ্ধার

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদের তীরবর্তী নির্জন স্থানে রাজিয়া খাতুন (১২) নামের এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্রী হাটশ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতো। সে একই এলাকার মিখিজ শেখের মেয়ে

গতকাল বৃৃৃৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বেরিয়ে  নিখোঁজ হলে আজ শুক্রবার বেলা ১২ টার দিকে কুমার নদের তীরে বাঁশ বাগানের পাশের একটি গর্তে তার গলা কাটা লাশটি পাওয়া যায়।

রোজিনার মা সমিরন নেছা জানান, বৃহস্পতিবার বিকালে আমার মেয়ে রসুনের ক্ষেত দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। আর ফেরত আসেনি। অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে একজন প্রতিবেশি ছাগল চড়াতে গেলে রোজিনার গলাকাটা লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। কেন কি কারণে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, সুকদেব রায় জানান, ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে সকালে আমিসহ, ওসি তদন্ত মোশাররফ হোসেন এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করি। পরে সংবাদ পেয়ে মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ধারালো ব্লেড দিয়ে নির্মমভাবে গলা কাটা হয়েছে। কারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কি তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।