সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোর পূর্বক এক বখাটে যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয় গেছে। এ বিষয়ে আজ রবিবার সকালে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ  সঙ্গে সঙ্গে ধর্ষক জুয়েলকে গ্রেফতার করেছে।
মেয়েটির মা বলেন,একই গ্রামের আল-আমিন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ছেলের অভিভাবকে বেশ কয়েকবার  জানানো সত্বেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। গত ৩০ এপ্রিল সকালে মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় বখাটে জুয়েল ও তার সহযোগী পাভেল তাকে জোর করে পার্শ্ববর্তি একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে জুয়েল তাকে জোর পূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে মেয়েটির মা স্থানীয় মাতুব্বরদের জানায়। কোন মিমাংসা না হওয়ায় আজ ৩রা মে (রবিবার) মেয়েটির মা নাছরিনা বিবি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, আসামী জুয়েলকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে মাগুরা পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।