সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার মহম্মদপুরে চাচার হাতে ভাতিজা খুন | চ্যানেল খুলনা

মাগুরার মহম্মদপুরে চাচার হাতে ভাতিজা খুন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। এ সময় একটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানার ওসি নাসিরুল ইসলাম জানান, বানিয়াবহু গ্রামের বাসিন্দা আপন দুই ভাই আফসার মোল্যা ও কদম আলী মোল্যার মধ্যে দীর্ঘ ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানির পর উভয় পক্ষের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ কদম মোল্যা ও তার সমর্থক লাঠির আঘাত ও দা এর কোপে মাফুজার মোল্যা (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। নিহত মাফুজার কদম মোল্যার আপন ভাই আফসার মোল্যার ছেলে। সংঘর্ষে কমপক্ষে ৫ ব্যক্তি আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যা (৫৫)কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে হোসেন আলী, রাজু মোল্যা, বাচ্চু ম্যোল্যা, সবুজ মোল্যা ও কোবাদ মিয়া কে আটক করেছে। সংঘর্ষ চলাকালিন সময়ে সবুজ মোল্যা নামের এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঘটনা স্থলে উপস্থিত হয়ে পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ৪ জনকে আটক করেছে। সঠিক তদন্ত করে হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকে আটক করে আইনের আওতায় আনা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।