সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই বিদ্যুৎ শ্রমিক নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই বিদ্যুৎ শ্রমিক নিহত

মাগুরা প্রতিনিধি : মাগুরার জেলার শ্রীপুর উপজেলার মাগুরা ফরিদপুর মহাসড়কের ওয়াপদা কালিনগর এলাকায় শনিবার রাত ৮টার দিকে বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত আশরাফুল (৪৫) এবং মফিজ (২৪) নামে দুই বিদ্যুৎ বিভাগের শ্রমিক নিহত হয়েছে।

মাগুরা সদর থানার ওসি মো: জয়নাল আবেদীন জানান, রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিদ্যুতের খুটিতে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা। এ সময় রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মফিজ ও আশরাফুল গুরুতর আহত হন।

তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মফিজের বাড়ি ঝিনাইদহ ও আশরাফুলের বাড়ি যশোর জেলায়। সদর হাসপাতালে দ্বায়িত্বরত চিকিৎসক ডা. পরিক্ষীত পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে বাসটি আটক করেছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।