সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা এলাকায় মোল্লা ইট ভাটার সামনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক মোঃ আবুল হোসেন নিহত হয়েছে। সে একই এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে ইছাখাদা মোল্লা ইটভাটার সামনে ঢাকা থেকে ঝিনাইদহগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক আবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, শেখ সেকেন্দার আলী জানান, নিহতর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে । এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।