সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান বিচারপতি | চ্যানেল খুলনা

মাগুরায় ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান বিচারপতি

মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গনে বিচারিক সেবা নিতে আদালতে আসা জনগনকে একটু স্বস্থি দিতে সরকারি অর্থে আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মান করা হচ্ছে।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এ সময় মাগুরার জেলা ও দায়রা জজ অমিত কুমার দে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জজ হাসান জাহিদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, জেলার আইনজীবী সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, আদালত প্রাঙ্গনে আসা বিচার প্রার্থীদের দুর্দশা বিবেচনায় নিয়ে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার মাধ্যমে প্রতিটি জেলায় ৫০ লাখ টাকা ব্যয়ে জেলা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মান করা হবে। তিনি আরো বলেন, এ ন্যায়কুঞ্জে মহিলা ও পুরুষদের পৃথক বাথরুমসহ বিশ্রামের ব্যবস্থা থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা জজ আদালত প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন এবং স্থানীয় আইনজীবীদের সাথে পরচিত হন। তিনি সকালে মাগুরা সার্কিট হাউজে আগমন করলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান হয়। এ সময় মাগুরা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।