সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় একই পরিবারের দুইজনকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মাগুরায় একই পরিবারের দুইজনকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

মাগুরার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে একই পরিবারের দুইজনকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বগিয়া ইউনিয়ন সহ আলোকদিয়া গ্রামবাসী।

রবিবার (১৫ জুন) সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের স্বজনরা বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। স্বজনরা আরো বলেন, রাতের অন্ধকারে খুনিরা পাঁচ জন মানুষকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে এর মধ্যে দু’জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত তিনজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থাও আশংকাজনক।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন এ ঘটনায় মামলা হলেও পুলিশ প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে, যে কারণে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য গত ১৯শে মে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে আহত করে অভিযুক্ত আলামিন, রাজিব সহ অন্যরা।
আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তবে ঘটনার প্রথম দিনেই আহত হাসান শেখ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এবং অপর আহত শিপন শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মোট চারজনকে আহত হওয়ার খবর পাওয়া জানা যায়।

তবে এ ঘটনায় তিনজন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।