সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার

মাগুরা শহরতলীর দরি মাগুরায় অবস্থিত আল-আমিন ট্রাস্ট মাদ্রাসার পাশের একটি পুকুরপাড় থেকে তীর্থ রুদ্র (১৮)নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার নান্দুয়ালী এলাকার নিমাই চন্দ্রের ছেলে। সে তার পরিবারের সাথে মাগুরা পুরাতন বাজারে এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

তার পরিবারের লোকজন জানান, সে এবার মাগুর আদর্শ ডিগ্রী কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এবং গতকাল সোমবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার” সদর সার্কেল” দেবাশীষ কর্মকার জানান, সকালে খবর পেয়ে তীর্থ রুদ্র নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা, মুখে ও মাথায় ধাড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।