সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা. আহত ৮ | চ্যানেল খুলনা

মাগুরায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা. আহত ৮

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাত ৮ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ রাশেদুল ইসলাম (৫০) নামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত রাশেদুল ইসলাম হোগল ডাঙ্গা গ্রামের মৃত কওছার মোল্যার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এড. রশিদ ও সাবেক ইউপি সদস্য হান্নান এর মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদির আগে রশিদ গ্রুপের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম টুকু প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে বিরোধ চরম আকার ধারন করে। প্রতিশোধ নিতে ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হান্নান মোল্যা ও বর্তমান ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বিশ্বাস একত্রে আনারুল ইসলাম টুকুর উপর ক্ষিপ্ত হয়। এরই রেশ ধরে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। মঙ্গলবার বিকালে প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম টুকুর চাচাতো ভাই রাশেদুল ইসলাম স্থানীয় কাজলী বাজার থেকে সন্ধ্যা সাত টার দিকে বাড়ি ফেরার পথে হান্নান মেম্বরের বাড়ির সামনে আসলে সেখানে ওত পেতে থাকা কয়েক জন তার উপর আক্রমন করে। পরে তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করে। তার সাথে থাকো অন্যদেরকেও তারা দেশীয় অস্ত্র দিয়ে আহত করে। এক পর্যায়ে ঘটনা স্থলেই তার রাশেদুলের মৃত্যু হয়।

তিনি আরো জানান, উভয়ই পক্ষই ক্ষমাতাসীন দলের রাজনীতির সাথে জড়িত।

এ সময় তার সাথে থাকা বাকি সদস্যরাও প্রতিপক্ষের হামলায় একই গ্রামের ছোবান মোল্যা, সাইদুল মোল্যা, নজুরল মোল্যা, আফান মোল্যা, হাসান মল্লিক, এনামুল মোল্যা, আতর মোল্যা ও উকিল আহত হন।

এ ঘটনায় মাগুরা শ্রীপুর থানার অফিসার ইনচার্জ পিলটন সরকার জানান, আগে থেকেই এলাকায় পুলিশ মোতায়েন ছিলো। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।