সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা বিএনপি'র মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় সভা

মাগুরায় স্থানীয় সাংবাদিকদের সাথে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয় জেলা বিএনপির নেতৃবৃন্দ। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকালে সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসন, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খান, বিএনপি নেতা আলগীর হোসেন, কুতুব উদ্দিন।

এসময় প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্র মুক্ত হয়নি। আর তারই ধারাবাহিকতায় চেষ্টা হচ্ছে দেশে লুট হামলা ভাংচুরসহ বিভিন্নভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি করা। শহীদ জিয়ার গড়া বিএনপি এ ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবে।

তিনি বলেন, মাগুরা জেলা বিএনপি সক্রিয় ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় মাগুরার কোথাও কোন মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, গ্রাম থেকে গ্গ্রামান্তরে নিয়োজিত থেকে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। কতিপয় স্থানে ঘটে যাওয়া কিছু লুটপাটের মালামাল উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে। নিতাই রায় চৌধুরী মাগুরার মানুষকে সকল ভয়ভীতির উর্দ্ধে থেকে সাভাবিক ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।