সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা পৌর নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার | চ্যানেল খুলনা

মাগুরা পৌর নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম বাংলানিউজ জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন- সংরক্ষিত নারী ১ নং ওয়ার্ডে সৈয়দা কোবরা জাহান শিমু, ২ নং ওয়ার্ডে আলী আহমেদ আহাদ, রবিউল আজম খান ও ৩ নং ওয়ার্ডে শওকত হোসেন।

এ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫৪ জন প্রার্থী ছিলেন। প্রত্যাহারের পর চূড়ান্ত ৫০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে তিনজন মেয়র প্রার্থী ও ৪৭ জন কাউন্সিলর প্রার্থী। বুধবার (৩০ ডিসেম্বর) এ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাবেন। আগামী বছরের ১৬ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের (এভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।