
মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গৃহীত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডের মেরামত কাজের উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
মাগুরা জেলার ওয়াপদা এলাকা হইতে আলমখালী পর্যন্ত বিস্তৃত এই আঞ্চলিক মহাসড়কটির সংস্কার কাজ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কের কিছু অংশে খানাখন্দ ও চলাচলের সমস্যার কারণে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের যে ভোগান্তি পোহাতে হচ্ছিল, এই মেরামত কাজের মাধ্যমে তার অবসান হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত কাজের মাধ্যমে দ্রুততম সময়ে এই মহাসড়কটি চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুবাইয়াত হোসেন খান, সভাপতি, মাগুরা জেলা কৃষক দল। মাসুদ হাসান খাঁন কিজিল, আহ্বায়ক, মাগুরা পৌর বিএনপি। সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ।


