সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম | চ্যানেল খুলনা

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম

মাগুরায় জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি-২, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুসহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের এ সম্মেলনে রাত ১০ টায় নাহিদ খানকে সভাপতি এবং হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।