সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন একদিন | চ্যানেল খুলনা

মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন একদিন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগড়দাঁড়িতে এ বছর কোনো মেলা বসছে না। করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত-এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যশোরের সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধূসুদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে কবির জন্মভূমিতে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অধীনে মেলার আয়োজন করা হয়।
এ মেলায় দেশ ও বিদেশ থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সাগরদাঁড়ি মধুপল্লী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ- দ্দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সুকুমার দাস, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ।
আগামী ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বিকালে আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ২২ ও ২৩ জানুয়ারি কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।