সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মা হলেন মডেল-অভিনেত্রী রুমানা খান | চ্যানেল খুলনা

মা হলেন মডেল-অভিনেত্রী রুমানা খান

বিনোদন ডেস্কঃমা হলেন এক সময়ের দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী রুমানা খান।গতকাল মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত ১১ টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান। মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অনেক দিন ধরে স্বামী এলিন রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন রুমান। এলিন-রুমানা দম্পতির এটি প্রথম সন্তান।২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে রুমানা-এলিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি রুমানার তৃতীয়, এলিনের দ্বিতীয় বিয়ে।

রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীকে। দ্বিতীয় বিয়ে কয়েক বছর টিকলেও ধীরে ধীরে তাদের মাঝে তিক্ততা শুরু হয়। একপর্যায়ে রুমানা-সাজ্জাদের ছাড়াছাড়ি হয়। এরপর রুমানা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে পরিচয় হয় ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে। তারপর সংসার পাতেন এই দম্পতি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।