সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মসজিদে নববীতে শিশুদের প্রবেশ সাময়িক নিষিদ্ধ | চ্যানেল খুলনা

মসজিদে নববীতে শিশুদের প্রবেশ সাময়িক নিষিদ্ধ

করোনার সংক্রমণ ও বিস্তার রোধে শিশুদের জন্য মসজিদে নববী ও সামনের চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার মসজিদ প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে মসজিদে নববীতে যাদের প্রবেশের অনুমতি রয়েছে, তারা পানি ছাড়া খাবার জাতীয় কোনো কিছু নিজেদের সঙ্গে নিতে পারবেন না।

এদিকে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদগুলোতে ৩১ মে থেকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা হলেও মক্কার মসজিদে হারামকে সাধারণ মুসল্লিদের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি।

এমনকি অনুমতিপ্রাপ্ত ১০ হাজার হজযাত্রী ছাড়া অন্য কেউ মসজিদে হারাম এবং মাশায়েরে মুকাদ্দাসা বা মিনা,মুজদালিফা এবং আরাফার পথ দিয়ে গাড়িতে বা হেঁটে যাতায়াত করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা অমান্য করলে গুনতে হবে ১০ হাজার সৌদি রিয়াল।

দেশটিতে ৩১ মে লকডাউন শিথিল করা হলেও বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে কার্যকরী নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯০ হাজার মসজিদে জীবাণুনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।