সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মসজিদ খুলে দেয়ায় সরকারকে আহমদ শফিসহ শীর্ষ উলামাদের ধন্যবাদ | চ্যানেল খুলনা

মসজিদ খুলে দেয়ায় সরকারকে আহমদ শফিসহ শীর্ষ উলামাদের ধন্যবাদ

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজধানীসহ সারাদেশের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি ও দেশের শীর্ষ উলামায়ে কেরামরা।

বুধবার (৬মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সরকার কর্তৃক আরোপিত শর্তসমূহ যথাযথভাবে পালন করে আজ থেকে মসজিদে পাঁচ ওয়াক্তের জামাত, জুমা, ও তারাবি আদায়ের পদক্ষেপ গ্রহণ এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাওবা ও ইসতেগফার করার উদাত্ত আহ্বান।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার নামাজের পর থেকে নামাজ জামাতে পড়া যাবে। তবে মসজিদে জামাতে নামাজ আদায় করতে স্বাস্থ্যবিধিসহ কিছু নির্দেশাবলী বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।