সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মধ্যরাতে অসহায়দের পাশে যশোরের পুলিশ সুপার | চ্যানেল খুলনা

মধ্যরাতে অসহায়দের পাশে যশোরের পুলিশ সুপার

যশোর প্রতিনিধি : সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনের জন্য সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।যশোরেও এর ব্যতিক্রম নয়।

তাই এই হতদরিদ্র মানুষদের বাড়িতে মধ্য রাতে খাবার সামগ্রী নিয়ে হাজির হলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)।নিজ হাতে ২৫০ পরিবারের মধ্যে এই খাবার সামগ্রী বিতরণ করেন তিনি।

শনিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের ইসাহাক সড়ক, নাজির শংকরপুর ও আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে অতি দরিদ্রদের মধ্যে এই ব্যাগ ভর্তি খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত খাবার সামগ্রির মধ্যে ছিলো চাউল, ডাল, তেল এবং সাবান।

এসময় পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দূর দিনে তাদের পাশে থাকা।এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

তিনি বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোঃ গোলাম রব্বানী শেখ (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল জনাব জামাল আল-নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ অপু সরোয়ার সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।