সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মণিরামপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত | চ্যানেল খুলনা

মণিরামপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত

যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র, মহিলা সংস্থার মণিরামপুর শাখার সভাপতি জি এম রেবেকা সুলাতান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মামুদ, অধ্যাপক দিলরুবা আফরোজ প্রিন্স।
অপর দিকে দিবসটি পালন উপলক্ষে মণিরামপুর ব্র্যাক অফিসের উদ্যোগে যশোর-সাতক্ষীরা মেইন সড়কের পাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আবু জাফর, আব্দুল আওয়াল, সেল্প অফিসার হাফিজা খাতুন প্রমুখ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।