সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোমরা সীমান্তে বিজিবি’র বাঁধার মুখে পিছু হটেছে বিএসএফ | চ্যানেল খুলনা

ভোমরা সীমান্তে বিজিবি’র বাঁধার মুখে পিছু হটেছে বিএসএফ

সাতক্ষীরায় বিজিবি’র কড়া পদক্ষেপ ও বাঁধার মুখে সীমান্তে কাজ বন্ধ করে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শানিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আল মাহমুদ জানান, হঠাৎ করে শনিবার সকালের দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে জিরো পয়েন্টে বিএসএফের তৎপরতা নজরে আসে। বিজিবি সদস্য দেখতে পান ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা পাকা স্থাপনা নির্মাণের প্রস্ততি নিচ্ছে। এসময় তারা সেখানে বালি, ইট ও শ্রমিক জড়ো করেছে। বিষয়টি জানতে পেরে বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে পতাকা বৈঠাকের আহবান জানানো হয়।

বিজিবি’র আহবানে সাড়া দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে ভোমরা জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ সদেস্যর বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার হারুন উর রশিদ। ভারতীয় ৬ সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৩ বিএসএফের এসি শহিদ খান।

পতাকা বৈঠাকে কাজ বন্ধ করার সিদ্ধান্ত হয়। কিন্তু পরে বিএসএফ সদস্যরা ফের কাজ শুরু করলে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বৃদ্ধি করে কাজ বন্ধের জন্য বিএসএফকে কড়া বার্তা দেয়। পরে কাজ বন্ধ করে বিএসএফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।