সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর | চ্যানেল খুলনা

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সাবেক উপজেলা যুবদল, কৃষকদল ও তাতীদলের সভাপতি ওয়াজেদ আলি বিশ্বাস,সাবেক জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মনিরুলজ্জামান মনি, সাবেক জাসাস সভাপতি মো. নাসির উদ্দীন নাহিদ, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আব্দুল আলিম। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. শিয়াত সালেহ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ মোস্তাক আহমেদ ও মো. জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, ২০০৯ সালের পর এটিই তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামীর নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলি বিশ্বাস বলেন, আমরা চাই ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির প্রতিনিধিদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক। এতে ইউনিয়ন বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। সভাপতি পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, যা ভবিষ্যতে বিএনপিকে শক্তিশালী করবে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমরা দলকে এগিয়ে নিতে চাই।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালা উপজেলার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি বলেন, যদি একাধিক প্রার্থী থাকে, তবে ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হবে। এর মাধ্যমে তৃণমূল বিএনপিতে নতুন নেতৃত্বের পথ সুগম হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।