সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভৈরবে ৭৫ কেজি ইলিশ জব্দ, তিনজনকে জরিমানা | চ্যানেল খুলনা

ভৈরবে ৭৫ কেজি ইলিশ জব্দ, তিনজনকে জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- নুরু মিয়া, আরশ মিয়া ও গোলাপ মিয়া। এ সময় ৭৫ কেজি ওজনের ১৩৫টি মা ইলিশ জব্দ করা হয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে ভৈরব শহরের চন্ডিবের পংকু মিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ. লতিফ। এ সময় ভৈরব নৌপুলিশ সদস্যরা আদালতকে সহযোগিতা করেন ।

উল্লেখ্য আজ (৯ অক্টোবর) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে ইলিশ আহরণ, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু ভৈরবের এক শ্রেণির মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে বাজারে অবাধে মা ইলিশ বিক্রির অভিযোগ রয়েছে। এ কারণে বুধবার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, আজ তিন মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করার পর তাদেরকে সতর্ক করে দিলাম। নিষেধাজ্ঞা চলাকালীন মাছ আহরণ, বিক্রি ও মজুত নিষিদ্ধ থাকলেও তারা আইন মানছে না। এ কারণেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।