সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

যাদের সবচেয়ে আগে ভ্যাকসিন প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভিভিআইপিরা আগে টিকা পাবেন না।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শুরুতে ভ্যাকসিন নিচ্ছেন, বাংলাদেশে এমন হবে কি না- এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। যেমন ফ্রন্টলাইনার (সম্মুখসারি) হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বুধ অথবা বৃহস্পতিবার আসছে। আমি বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করব।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।