সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদি ফোনালাপ | চ্যানেল খুলনা

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদি ফোনালাপ

করোনা মোকাবিলায় আমেরিকা এবং ভারত যৌথভাবে লড়াই করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপে বাইডেন এ বার্তা দিয়েছেন। ফোনালাপের পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মতোই করোনার ধাক্কায় ভারতের পরিস্থিতি বেসামাল। এর মধ্যে সোমবার রাতে নরেন্দ্র মোদিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জো বাইডেন। দুই দেশের শীর্ষনেতার মধ্যে আলোচনায় ভারতের কোভিড রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন, তা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে রোববারই আশ্বাস দিয়েছিল আমেরিকা। তার একদিন পর সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসায় আপৎকালীন সহযোগিতাও করবে তার প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিলি¬, মহারাষ্ট্র, কর্নাটকসহ দেশটির একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।