সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন বাংলাদেশে | চ্যানেল খুলনা

ভারতের ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন বাংলাদেশে

ভারতের দেয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেলইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
এরপর ইঞ্জিনগুলো ভারত থেকে বাংলাদেশে আসে। নতুন ব্রডগেজ রেলইঞ্জিন দেশে আসায় কিছুটা সমস্যা দূর হবে রেল যোগাযোগের। ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন নেয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদীতে।

সোমবার বিকালে ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায় ইঞ্জিনগুলো।

ভারত থেকে ব্রডগেজ রেলইঞ্জিনগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছার সময় দেখা যায় ব্রডগেজ রেলইঞ্জিনগুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো ছিল। এগুলোকে রেল বিভাগ ঈদ উপহার হিসেবে দেখছে। ইঞ্জিনগুলোর রং সাদা ও নীল মিশ্রণ ছিল।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে সব আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুরে ৫টি ও ঈশ্বরদীতে ৫টি ইঞ্জিন পাঠানো হবে। হুইসেল বাজিয়ে ভারতের সময় দুপুর ৩টা ২০ মিনিটে গেদে থেকে ইঞ্জিনগুলো বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। বিকাল ৪টা ৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে ইঞ্জিনগুলো পৌঁছলে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়।

ব্রডগেজ রেলইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।