সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে ৭ রাজ্যে বার্ড ফ্লু, আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা | চ্যানেল খুলনা

ভারতে ৭ রাজ্যে বার্ড ফ্লু, আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

ভারতে সাত রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রাজ্যগুলোকে সতর্কতা জানানো হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বার্ড ফ্লু ছড়িয়ে পড়া রাজ্যগুলো হল- উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাট।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লি, ছত্তীশগড় ও মহারাষ্ট্রে পাখির মৃত্যুর খবর পাওয়া গেলেও সেগুলো বার্ড ফ্লু থেকে মৃত্যু হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধজাত পণ্য এবং মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশের সাতটি রাজ্যে বার্ড ফ্লু নিশ্চিত করা গেছে। ইতিমধ্যেই সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে সংক্রমণ না ছড়ায়।

শনিবার ভারতজুড়ে ১২০০ পাখির মৃত্যু হয়েছে, জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রোগের বিস্তার ঠেকাতে কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করছে বলে এনডিটিভি জানিয়েছে।

মধ্যপ্রদেশের ১৩টি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত হয়েছে। কিন্তু রাজ্যটির ২৭টি জেলায় প্রায় ১১০০ কাক ও পাখিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মহারাষ্ট্রের মুম্বাই, থানে, ধাপোলি ও বীড এলাকায় মৃত পড়ে থাকা কিছু কাকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরিস্থিতির ওপর নজর রাখার জন্য সব রাজ্যের প্রধান সচিব ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধান প্রশাসকদের চিঠি দিয়েছে ভারতের পশুপালন ও দুগ্ধজাত পণ্য বিভাগ। পাখি থেকে মানুষের মধ্যে যেন সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেদিকে কড়া নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।