সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন | চ্যানেল খুলনা

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ভারতে প্রথমবারের মতো যাত্রীবাহী হাইড্রোজেনচালিত ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ডিজেল, পেট্রল বা বিদ্যুতের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিনির্ভর এই ট্রেনকে পরিবেশবান্ধব ‘সবুজ ট্রেন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানা রাজ্যের জিন্দ রেলস্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা ভারতের রেলওয়ের ইতিহাসে নতুন মাইলফলক।”

ট্রেন উদ্বোধনের আগে এক্স পোস্টে তিনি লেখেন, “ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো, যাদের কাছে এ ধরনের ট্রেন আছে। রেলপরিবহনে ভারতের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের যাত্রায় এটি অত্যন্ত সহায়ক হবে।”

পাইলট প্রকল্প হিসেবে এই ট্রেন হাইড্রোজেন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা ও ভারতে পরিবেশবান্ধব রেলপরিবহনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সাইফুল্লাহর, বাংলাদেশিদের পাচার মামলার বিচার শুরু টেক্সাসে

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত, পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।