সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে করোনায় একদিনে ৭৭১ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

ভারতে করোনায় একদিনে ৭৭১ জনের মৃত্যু

দীর্ঘ প্রায় চারমাস পর বুধবার (৫ আগস্ট) থেকে দেশের অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জৈষ্ঠ্য বিচারপতিগনের সঙ্গে আলোচনা করে দেশের সব দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে বুধবার থেকে শারিরীক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আদালত অঙ্গন এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিমকোর্টের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুললেও দেশের আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন প্রণীত তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিধানের অধীনে দেশের অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এখন ৫ আগস্ট বুধবার থেকে দীর্ঘদিন পর স্বাভাবিক হচ্ছে দেশের অধস্তন আদালত অঙ্গন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।