সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে করোনায় আক্রান্ত হবে ৩০ কোটি মানুষ! | চ্যানেল খুলনা

ভারতে করোনায় আক্রান্ত হবে ৩০ কোটি মানুষ!

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারেন এবং তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)।
সংস্থাটির পরিচালক পরিচালক চিকিৎসক রামানান লক্ষ্মীনারায়ণ বলেছেন, শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামির মুখোমুখি হতে পারে ভারত।
তিনি বলেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যে ধরণের গাণিতিক মডেল প্রয়াগ করা হয়েছে; একই মডেল যদি ভারতে প্রয়োগ করা হয় তাহলে দেশটিতে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের গতিতে লাগাম টানতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা খুব অল্প মানুষের করায় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০৬ জন। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।