সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত | চ্যানেল খুলনা

ভারতে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব-কবলিত একটি দেশ থেকে ভারতে আসা এক ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার এমপক্সে আক্রান্ত সন্দেহভাজন ওই রোগীকে হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ওই রোগী এমপক্সে র কোন প্রজাতির ধরনে আক্রান্ত হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এমপক্স ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য ওই রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে।

নির্ধারিত প্রোটোকল মেনে ওই রোগীর চিকিৎসা চলছে। এছাড়া তার সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করার কাজও শুরু হয়েছে। দেশটিতে এর প্রভাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। গত মাসে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, আফ্রিকায় এমপক্সের নতুন ধরনের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সতর্কতা অবলম্বন করছে ভারত।

২০২২ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ভারতে এমপক্সের পুরোনো ধরন ক্ল্যাড-২ এ আক্রান্ত ৩০ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর আগে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) শনাক্ত হওয়া এমপক্স ভাইরাস প্রতিবেশি দেশগুলোতে ছড়িয়ে পড়ার পর গত মাসের মাঝের দিকে ডব্লিউএইচও আফ্রিকায় প্রাদুর্ভাবের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।