সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে তালিকা হচ্ছে | চ্যানেল খুলনা

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে তালিকা হচ্ছে

চ্যানেল খুলনা ডেস্কঃ চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া কিছু বাংলাদেশির তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব বাংলাদেশি এখনো তালিকায় অন্তর্ভুক্তির জন্য নাম দেননি, তাদের নাম দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দেয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (২৯ মার্চ) নিজের ফেসবুক পেজে এক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ভারতে সব ধরনের যোগাযোগ বন্ধ। আমরা শুনতে পাচ্ছি চিকিৎসা নিতে গিয়ে সেখানে কিছু বাংলাদেশি আটকা পড়েছেন এবং তাদের থাকতে অসুবিধা হচ্ছে। আমাদের দূতাবাস ইতোমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে।

‘যারা এখনো নাম জানাননি আপনাদের অনুরোধ করছি, আপনারা একসঙ্গে কতজন, কোথায় আছেন, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর আমাদের দিল্লিতে অবস্থিত দূতাবাসে জানান। আমাদের দূতাবাসের টেলিফোন নম্বর ৮৫৯৫৫-৫২৪৯৪। যারা ইতোমধ্যে জানিয়েছেন তাদের আবার জানানোর প্রয়োজন নেই।’

শাহরিয়ার আলম বলেন, পূর্ণ তালিকা পেলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে। আপনাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারা পর্যন্ত অন্তত আমরা চেষ্টা করব স্থানীয় কর্তৃপক্ষ যেন আপনাদের চাহিদার বিষয়গুলো দেখভাল করেন।

‘আর যারা ফিরে আসতে চান তাদের আশকোনা হজক্যাম্পে এবং যারা চিকিৎসাধীন তারা কুর্মিটোলা বা অন্য হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সম্মতি দিতে হবে।’

ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া শত শত বাংলাদেশির দুর্ভোগের বিষয়ে রোববারই জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়। ‘ভেলোরে মহাবিপদে বাংলাদেশিরা, যেকোনোভাবে দেশে ফেরার আকুতি’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা এলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।