সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতীয় বিমানবাহিনী প্রধানের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ | চ্যানেল খুলনা

ভারতীয় বিমানবাহিনী প্রধানের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসস্থ ‘শিখা অনির্বাণ’ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন।
তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সফর করছেন বলে আজ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান সেনা সদর, বিমান সদর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেন্ট মার্টিন দ্বীপ, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমানবাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
দুই সদস্যের প্রতিনিধিসহ ভারতীয় বিমানবাহিনী প্রধান গতকাল সোমবার ৫দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। তার এ সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

এবারও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

৬০ কিমি বেগে দমকা হাওয়া-বৃষ্টির আভাস, নৌবন্দরে সতর্ক সংকেত

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।